শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছে বিএনপি : পানিসম্পদমন্ত্রী আপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না : সংস্কৃতিমন্ত্রী বর্তমান সময় চ্যালেঞ্জ ও সম্ভাবনার যুগ দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১ বিল পাস আরব সাগরে বিপদে জাহাজ, বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের

ব্রাজিলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত আর্জেন্টিনা, ম্যাচ শেষে হাতাহাতি

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

যুব ফুটবলে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের চতুর্থ ম্যাচে তারা ৩-০ গোলে হেরে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কাছে। এই জয়ে আগামী নভেম্বরে হতে যাওয়া অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। প্রথমার্ধেই দুই গোল করে দলকে এগিয়ে দেন রিকেলমে। বিরতির পর আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ দিকে এদুয়ার্দোর গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়।

দুই চিরপ্রতিন্দ্বীর ম্যাচ। স্বাভাবিকভাবেই উত্তেজনা ছিল। ম্যাচ শেষে তা পরিণত হয় হাতাহাতিতে। দুই দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন মারামারিতে এবং আর্জেন্টিনার টোবিয়াস গইতিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না।

এই হারের ফলে আর্জেন্টিনা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে। বিশ্বকাপ ও ফাইনাল পর্বে এখনও জায়গা নিশ্চিত করতে পারেনি আলবিলেস্তেরা। তাদের পেছনে রয়েছে ভেনেজুয়েলা ও বলিভিয়া।

উল্লেখ্য, প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে শীর্ষ ৭ দল ২০২৬ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সুযোগ পাবে।

এখন গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেই নির্ধারিত হবে তাদের পরবর্তী পর্ব ও বিশ্বকাপে খেলার ভাগ্য।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com