বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে : তথ্যমন্ত্রী দিল্লিতে খলিলুর-জয়শঙ্কর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল : স্বরাষ্ট্রমন্ত্রী শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ : আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা: প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প এগিয়ে আনা হয়েছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী

মিরপুর বিইউপি ভবনে এসির আগুনে দগ্ধ ৪

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার (০৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন, আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), রাসেল (৪৫), সুজন (৩১)।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণের ঘটনায় চারজন দগ্ধ হলে তাদের বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। ড্রেসিং সম্পূর্ণ হলে দগ্ধের পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওমর ফারুক জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিটে আগুনে ঘটনা ঘটে।

এতে এসি থেকে আগুনে চারজন দগ্ধ হয়। পরে আমরা চারজনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতরা চারজনই এসি মেরামতকারী মিস্ত্রির কাজ করতেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com