সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মার্কিন-ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এটি সরকার প্রধানের বিষয় : মৎস্যমন্ত্রী ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সৌ‌দিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মামুনের মরদেহ দেশে এসেছে সংসদ অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার-আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙালিনী সুফিয়া, আজীবন সম্মাননায় কনকচাঁপা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলা সংগীতাঙ্গনের দুই প্রথিতযশা শিল্পী কাঙালিনী সুফিয়া ও কনকচাঁপাকে সম্মান জানাতে যাচ্ছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২০তম আসর। এবারের আয়োজনে কাঙালিনী সুফিয়া পাচ্ছেন বিশেষ সম্মাননা। আর কনকচাঁপা পাচ্ছেন আজীবন সম্মাননা।

আগামী ৭ এপ্রিল বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলের উন্মুক্ত প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। বিষয়টি আয়োজকদের পক্ষ থেকে প্রকল্প পরিচালক রাজু আলীম নিশ্চিত করেছেন।

আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে কনকচাঁপা বলেন, দীর্ঘ সংগীতজীবনের এই স্বীকৃতি তার জন্য যেমন আনন্দের, তেমনি কিছুটা আবেগেরও। ১৯৮৪ সালে পেশাদার সংগীতজীবন শুরু করা এই শিল্পী মনে করেন, এখনও তার গাওয়ার অনেক কিছু বাকি রয়েছে এবং ভবিষ্যতেও তিনি শ্রোতাদের নতুন গান উপহার দিতে চান।

সংগীতজীবনের শুরু থেকেই কনকচাঁপা একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন। সিনেমায় প্লেব্যাকসহ বিভিন্ন মাধ্যমে তার অবদান বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তিনি অর্জন করেছেন একাধিকবার।

অন্যদিকে, লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া তার নিজস্ব গায়কী ও জীবনঘনিষ্ঠ গানের মাধ্যমে দীর্ঘদিন ধরে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। ‘বুড়ি হইলাম তোর কারণে’-এর মতো জনপ্রিয় গান দিয়ে তিনি বাংলা সংগীতে আলাদা পরিচিতি তৈরি করেছেন। সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে দেওয়া হচ্ছে এই সম্মাননা।

‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ আজীবন সম্মাননাসহ মোট ১৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। আয়োজকদের দাবি, যোগ্যতার ভিত্তিতেই এই সম্মাননা প্রদান করা হয়, যা নতুন ও প্রবীণ- দুই প্রজন্মের শিল্পীদেরই অনুপ্রাণিত করে।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com