ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে রাজধানী ধানমন্ডির সীমান্ত সম্ভারে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেছেন বলে জানা গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রধানমন্ত্রীর আগমনে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। 

এবারের ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন‌ প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬