শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৬১

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১১ জন, পুরোনো মামলায় ৩ জন এবং গ্রেফতারি পরোয়ানামূলে ৫ জন আসামি রয়েছে। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com