বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ প্রতিনিধিদলের সাক্ষাৎ ভূমিকম্প ঘিরে প্রায় দেড় লাখ স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা হয়েছে : ত্রাণমন্ত্রী এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা ইরানে ‘আরও কঠোর’ হামলার হুমকিসহ যা বললেন ট্রাম্প তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সরকারি দলের মূলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’, রোববার আলোচনা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা  জামায়াত-এনসিপির ফের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে চায় মালদ্বীপ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ‌ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৈঠকে উভয়পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও এ সময় আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিদলের পাস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।

এ সময় হাইকমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে মালদ্বীপের আগ্রহের কথা জানান। তিনি মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসা করেন।

এদিকে রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং উভয়পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর জোর দেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com