ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট Logo ইতিহাস গড়তে চলেছেন পাকিস্তানি বৈমানিক, চীনা মহাকাশযানে পাড়ি দিচ্ছেন মহাশূন্যে Logo ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অভিযোগ জানিয়েও হয়রানির শিকার হচ্ছেন সহিংসতার শিকার নারীরা

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত, আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক সাইকেল আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার আলী বারবাজার এলাকার হাসিলবাগ গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস বারবাজার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সাইকেলচালক কাওসার আলীকে চাপা দিয়ে পাশের একটি খাবার হোটেলে গিয়ে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনার সময় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন এবং দুইজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

ঝিনাইদহে বাসচাপায় সাইকেল আরোহী নিহত, আহত ৫

আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬