শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ইরান যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্রিটিশ সেনা পাঠানোর সম্ভাবনা আছে কিনা, এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌‘এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী তার অবস্থান তুলে ধরে বলেন, যুদ্ধ চলাকালে যুক্তরাজ্য ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিচ্ছে, যাতে ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, যুক্তরাজ্যের স্বার্থ এবং আমাদের আঞ্চলিক মিত্রদের’ সুরক্ষা নিশ্চিত করা যায়।

স্টারমার আরও জানান, যুক্তরাজ্য নিজেদের স্বার্থ রক্ষা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য চেষ্টা করবে।

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদেরকে কোনোভাবেই এই যুদ্ধে জড়ানো যাবে না।’

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com