ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন Logo দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে পথচারীর ধাক্কায় নিহত ২ Logo দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি বার্তা সরকারের Logo এবার যুক্তরাষ্ট্রের এক রাজ্যকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের Logo কারা মহাপরিদর্শককে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিল সরকার Logo কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান Logo ফের বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, বাড়তে পারে গ্যাস সংকট Logo রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে: সিইসি Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা Logo অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তা বদলি

ইরানে মার্কিন সেনা ঢুকলে ‘কফিনে’ ফিরবে : তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এমন খবরের মধ্যেই কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে পেন্টাগন। কর্মকর্তাদের বরাতে জানানো হয়, বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী ও প্রচলিত পদাতিক সেনাদের সমন্বয়ে এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে এই পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ‘ওয়েলকাম টু হেল’। সেখানে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে সে আর জীবিত ফিরে যাবে না, বরং ফিরবে ‘কফিনে’।

ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মেরিন বাহিনীর সদস্যদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সৈন্যও ওই অঞ্চলে পৌঁছেছে। আরও নতুন সৈন্য মোতায়েন করা হবে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, স্থল অভিযানের আগেই এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।

এদিকে সাম্প্রতিক এক হামলার পর পাল্টা হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তারা জানিয়েছে, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিশোধ হিসেবে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

আইআরজিসি একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এসব প্রতিষ্ঠানের আশপাশ থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানায়।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন

ইরানে মার্কিন সেনা ঢুকলে ‘কফিনে’ ফিরবে : তেহরান টাইমসের প্রতিবেদন

আপডেট সময় ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬