বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জাপানে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষকে বরণ করে নিতে জাপানের মাটিতে আবারও বসছে বাঙালির প্রাণের উৎসব ‘বৈশাখী মেলা ২০২৬’। 

রোববার (১২ এপ্রিল) সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম ‘লিতপিয়া পার্কে’ এই মেলা অনুষ্ঠিত হবে। 

বৈশাখী মেলা জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

এবারের মেলার মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং আরফিন রুমি। এছাড়াও থাকছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। 

প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি করাই এই মেলার মূল উদ্দেশ্য। ১২ এপ্রিল সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হবে।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com