বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে আবার খোলা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শেষ হয়। কিন্তু পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু হচ্ছে আজ।

সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত চলেছে।

অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতেও ঈদের ছুটি নির্ধারিত সময়ের আগেই কার্যকর হয়।

ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।

এদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটির কারণে শিক্ষার ঘাটতি পূরণের জন্য পরবর্তী ১০টি শনিবার ক্লাস চালানো হবে। অর্থাৎ ৪ এপ্রিল শনিবারেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com