শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বহুপাক্ষিকতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই : স্বাস্থ্যমন্ত্রী আজও ঢাকামুখী মানুষের ঢল পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতের নির্দেশ, আধুনিক হচ্ছে মেডিকেল সেন্টার

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের (এমপি) আবাসন দ্রুত প্রস্তুত করার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি। একই সঙ্গে সংসদ ভবনের মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন, আইসিইউ অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজিং গাড়ি কেনার সুপারিশ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার, মেরামত এবং আসবাবপত্র তৈরির কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

আসবাবপত্রের গুণগত মান বজায় রেখে যত দ্রুত সম্ভব ভবনগুলো এমপিদের জন্য প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে কমিটি। এ ছাড়া শেরেবাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কারের বিষয়েও তাগিদ দেওয়া হয়েছে।

সংসদ সদস্যদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সংসদ ভবন মেডিকেল সেন্টারকে ঢেলে সাজানোর সুপারিশ করেছে কমিটি। এর মধ্যে রয়েছে—কার্ডিয়াক চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও আইসিইউ অ্যাম্বুলেন্স ক্রয়, একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় এবং নামি ব্র্যান্ডের কোম্পানি থেকে মানসম্মত ওষুধ সংগ্রহ।

সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমে সম্প্রতি দেখা দেওয়া সমস্যাগুলো চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে সমাধান ও সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য ভবনগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকের শুরুতে জাতীয় সংসদের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া নতুন সংসদের যাত্রায় দেশের মানুষের ওপর আল্লাহর রহমত প্রার্থনা করে মোনাজাত করা হয়।

বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস. এম. জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত অংশ নেন। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com