বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী ব্যাংক-আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী রাজনৈতিক কারণে দায়ের করা ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষককে তিন মাস সহায়তা: প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার নৌ-অবরোধ না তুললে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের বোয়িং বিমান চুক্তি আজ, ১৪টি উড়োজাহাজ কিনছে সরকার সকালের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে প্রতারণা এড়াতে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় ইতোমধ্যে চার লাখ ২০ হাজার প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হয়েছে। গ্রাহক চাহিদা ও জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে আরও ১১ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।

গ্রাহক পর্যায়ে প্রি-পেইড গ্যাস মিটারের ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার, বিশ্বব্যাংক ও তিতাস গ্যাসের অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হবে ঢাকা উত্তর, গাজীপুর ও ময়মনসিংহ আঞ্চলিক বিপণন বিভাগের আওতাভুক্ত এলাকাগুলোতে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, মিটার স্থাপনের জন্য গ্রাহককে এককালীন কোনো অর্থ প্রদান করতে হবে না। শুধু ব্যবহারের সময় রিচার্জের মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত মিটার ভাড়া পরিশোধ করতে হবে। তবে যদি অভ্যন্তরীণ গ্যাস লাইনে চাবি, ভালভ বা সরঞ্জাম পরিবর্তনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে তা গ্রাহককেই সরবরাহ করতে হবে। কোনো ধরনের মেরামত, পরিবর্তন বা রক্ষণাবেক্ষণ প্রয়োজন হলে তা তিতাসের অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে করতে হবে এবং ব্যয় গ্রাহককেই বহন করতে হবে।

প্রকল্পের আওতায় ৩০ জুন পর্যন্ত নিয়োগপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাহকের বাড়ি পরিদর্শন করে নমুনা জরিপ চালাবেন। এ সময় তাদের পরিচয়পত্র যাচাই করে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে তিতাস কর্তৃপক্ষের পক্ষ থেকে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, মিটার স্থাপন বা জরিপ কার্যক্রমের নামে কেউ আর্থিক লেনদেন দাবি করলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং কোনোভাবেই প্রতারকের ফাঁদে পা দেওয়া যাবে না।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com