ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo রাবিতে নবান্ন উৎসব Logo শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল Logo ট্রাইব্যুনালে আসতে অসুস্থতার ভান, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার জিয়াউলের Logo জবিতে ‘লীগ সংশ্লিষ্ট’ ৫ কর্মকর্তাকে মারধর করে প্রশাসনের কাছে হস্তান্তর

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, প্রতিটি মে দিবস এলেই সকলে শ্রমিক অধিকার নিয়ে সরব হই। শ্রমিকের রক্ত ঘামের বিনিময়ে একটি রাষ্ট্রের অবকাঠামো নির্মিত হয়। অথচ এখনও এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শিমুল বিশ্বাস বলেন, প্রতিটি সরকার শ্রমিক সমাজের অধিকারের কথা বলে। কিন্তু তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে রাষ্ট্রীয় শক্তি সচেষ্ট নয়। বিশেষ করে বিগত আওয়ামী সরকার শ্রমিক সমাজকে দলীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। পরিবহনসহ প্রতিটি সেক্টরকে চাঁদাবাজির আখড়ায় পরিণত করেছিল। গার্মেন্টস শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাই শ্রমিকদের অধিকার রক্ষায়, গার্মেন্টস শিল্পকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, আবদুস সাত্তার, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন চেয়ারম্যান, সাইদুর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপু প্রমুখ।

এদিন সন্ধ্যায় নয়াপল্টনস্থ শ্রমিকদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আরেক যৌথসভায় বক্তব্য রাখেন শিমুল বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস

আপডেট সময় ১১:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫