ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে সোনার দামে বড় পতন Logo আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে প্রাণহানি বেড়ে ৯৫, নিখোঁজ শত শত পর্যটক Logo রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭ Logo গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার Logo বিদিশার জামিন নামঞ্জুর Logo শিক্ষাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল চালিকাশক্তি করার আহ্বান মাহদী আমিনের Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বিদেশি কর্মী নিয়োগের নতুন নির্দেশনা মালয়েশিয়ার, পার হতে হবে ৮ ধাপ Logo নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৭, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ Logo পূর্বঘোষণা ছাড়াই বন্ধ জুলাই জাদুঘর, নোটিশ ঝুলিয়ে দায় এড়ানোর চেষ্টা

স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা ও দোয়া

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসময় শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় তিনি স্মৃতিসৌধে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করেন। এসময় তার সাথে দলটির অন্যান্য নেতাকর্মী ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এদিকে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সংগঠনের সর্বস্তরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

স্মৃতিসৌধে জামায়াত আমিরের শ্রদ্ধা ও দোয়া

আপডেট সময় ০৮:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬