ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo চাহিদা বাড়ার কারণে সম্প্রতি লোডশেডিং বেড়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo জুনের বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ Logo তারেক রহমানকে সৌ‌দি সফরের আমন্ত্রণ Logo কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ১১ Logo প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল Logo বঙ্গবাজারে অগ্নিসংযোগের মামলায় সাবেক এমপি আফজাল গ্রেফতার Logo ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo আয়াতুল্লাহ খামেনির জানাজায় ‘ট্রাম্পকে হত্যা করো’ স্লোগান

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, সরকার বর্তমানে বেশি দামে তেল কিনছে। কিন্তু মূল্যস্ফীতি বাড়বে; এজন্য তেলের দাম বাড়াচ্ছে না। এজন্য এখন জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

কাতারের জ্বালানি ক্ষেত্র বিশেষ করে গ্যাসক্ষেত্রে হামলায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে চুক্তি অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুত এলএনজি পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কোনো পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুত করছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। এজন্য নজরদারি বাড়ানো হবে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান

আপডেট সময় ০৩:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬