ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত রিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার সীমান্তবর্তী অংশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত রিকশায় মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। 

বুধবার (২৫ মার্চ) সকালে মহাসড়কের দোহাজারী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দোহাজারীর দাশ পাড়ার বাবুল দে (৬৫), রঞ্জিত ধর (৫৫)। আহতরা হলেন- দিলীপ মল্লিক (৬২), টিকলু বিশ্বাস (৪০) প্রাইভেটকারের যাত্রী মো. রিয়াদ (৪০), জেরিন আফরোজ (৬৫), মো. এহসান (৪০), মশিউর রহমান (৪৩)।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে যাত্রী ওঠানামার জন্য সড়কের একপাশে একটি ব্যাটারিচালিত রিকশা দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে হতাহতদের উদ্ধার করে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বাবুল দে ও রঞ্জিত ধরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী জানান, খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত রিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

আপডেট সময় ০৩:০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬