ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুক্রবার (২০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর।

ঈদের নামাজের পর বাংলাদেশি মুসলমান কমিউনিটি পরিবার-পরিজন নিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় দিনটিকে নানা বৈচিত্রের মধ্য দিয়ে উদযাপন করছেন।

যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না, তবুও প্রবাসীরা সবাই সাধ্যমত চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময়, দেখা সাক্ষাৎ, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।

এরইমধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশের প্রিয়জনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল থেকে শুরু হয় বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।

এবার ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরেই আদায় করতে হয়েছে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের নামাজ আদায় করা যাবে না বলে ঘোষণা করেছিলেন দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্‌ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আমিরাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন

আপডেট সময় ১০:৫৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬