ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পৌঁছে দিলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে অনুদান প্রদান করেন তার ছেলে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

খাইরুল ইসলাম সজিব বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, যেকোনো দুর্যোগ বা সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পৌঁছে দিলেন এমপি মান্নান

আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬