বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

শ্রমিক দিবসে ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় আকারের সমাবেশ করতে যাচ্ছে বিএনপি ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। তবে এটি শুধু শ্রমিক সমাবেশ নয়, এই উপলক্ষকে কেন্দ্র করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে দলটি।

দলীয় সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এ সমাবেশ। শুরু হবে বেলা ২টায়। প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাকবেন দলের সিনিয়র নেতারাও।

বিএনপি বলছে, সমাবেশ ঘিরে রাজধানীসহ আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসবেন। গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের যোগদানের প্রস্তুতি চলছে। গাজীপুর জেলা ও মহানগর থেকে ২০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, স্বৈরাচার পতনের পর এবারই প্রথম আমরা নির্ভয়ে মে দিবস পালন করতে যাচ্ছি। খেটে খাওয়া মানুষদের নিয়ে আমাদের এ আয়োজন। নেতাকর্মীরা খুবই উদ্দীপ্ত।

 

সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানেই শ্রমিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

নজরুল ইসলাম খান বলেন, ৮ ঘণ্টা কাজের অধিকার ও ন্যূনতম মজুরি এখনো নিশ্চিত হয়নি। শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। এই বাস্তবতায় আমরা বড় পরিসরে মে দিবস পালন করছি। এটি হবে একটি শান্তিপূর্ণ, কিন্তু শক্তিশালী বার্তার সমাবেশ।

বিএনপি নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে চাপ তৈরির অংশ হিসেবেই দেখা হচ্ছে এ সমাবেশকে। দিনটি সরকারি ছুটি হওয়ায় মানুষের ভোগান্তিও হবে কম বলে মনে করছে দলটি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com