বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু

১৬ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করবে ইসি ও ইউএনডিপি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আগামী ১৬ মার্চ যৌথ অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ লক্ষ্যে ইসির কার্যালয়, দপ্তর ও প্রকল্পের সব কর্মকর্তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে। এরইমধ্যে এই সংক্রান্ত চিঠি ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে ইউএনডিপি, বাংলাদেশ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের যৌথ অংশগ্রহণে আগামী ১৬ মার্চ বেলা ১১টায় নির্বাচন ভবনের বেজমেন্ট অডিটোরিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইসির কার্যালয়/দপ্তর/প্রকল্পের সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হলো।

এতে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে। আগামী ১৬ মার্চের এই অনুষ্ঠানে নারী অধিকার এবং নির্বাচন প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ও গুরুত্ব নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com