ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয় Logo ঝুঁকিপূর্ণ লিবিয়া-গ্রিস রুট: প্রাণ হাতে ইউরোপের পথে বাংলাদেশি ও সুদানিরা Logo ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন Logo আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করবে সরকার Logo ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন Logo যুক্তরাষ্ট্রে ২ লাখ ভিসা বাতিলের মুখে: ঝুঁকিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা Logo স্রষ্টার করুণা যখন মানবরূপে: নিঃস্বদের আশ্রয়দাত্রী মাদার তেরেসা Logo একাকিত্ব নয়, আধুনিক জীবনধারার নতুন ব্যাকরণ নির্জনতা

প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রাজনীতিবিদ এবং গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে আয়োজিত পূর্বঘোষিত দুটি ইফতার মাহফিল বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বর্তমান অবস্থা এবং জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ ইফতার আয়োজন থেকে বিরত থাকার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

অতিরিক্ত প্রেস সচিবের তথ্য অনুযায়ী, আগামী ৮ মার্চ দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যম কর্মীদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল। তবে প্রধানমন্ত্রী মনে করেন, এই মুহূর্তে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের চেয়ে জনগণের সেবায় মনোযোগ দেওয়া বেশি জরুরি। 

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আরও জানান, আগামী ৬ মার্চ কূটনীতিকদের জন্য এবং ৭ মার্চ এতিম, আলেম ও ওলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলের আয়োজন রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এই দুটি অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটাবেন এবং কুশল বিনিময় করবেন।

বিগত বছরগুলোতে রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হতো। 

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

কূটনীতির মোড়কে প্রচ্ছন্ন চাপ: বাংলাদেশ কোনো দেশের অঙ্গরাজ্য নয়

প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল

আপডেট সময় ১০:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬