ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক Logo ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি Logo খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্ডের উদ্বোধন করেন। এসময় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসাইন উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকের হজ প্রিপেইড কার্ড ক্যাশের পরিপূরক হিসেবে বহন করা যাবে। এটি গ্রহণ করতে আলাদা ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই এবং দ্রততম সময়ে ফ্রি এন্ডোর্সমেন্ট করা যাবে। কার্ড ইস্যু ও বন্ধে কোন চার্জ নেই এবং তাৎক্ষণিক ব্যালেন্স রিলোড ও অব্যবহৃত ব্যালেন্স রিফান্ড সুবিধা রয়েছে।

এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড প্রচলিত পস মেশিনের মাধ্যমে কেনাকাটা, মাস্টারকার্ড প্রচলিত যেকোন এটিএম বুথ হতে নগদ মুদ্রা উত্তোলন ও হাজীদের থাকা খাওয়াসহ যাবতীয় বিল পরিশোধ করা যাবে। ব্যাংকের আশকোনাস্থ হজক্যাম্পসহ যেকোন শাখা ও উপশাখা থেকে এই কার্ড গ্রহণ করা যাবে।

এ কার্ডে হজের জন্য সর্বোচ্চ ১২০০ ডলার বা প্রায় ১ লাখ ৫০ হাজার সমপরিমাণ রিয়াল লোড করা যাবে। এ কার্ড গ্রহণ করতে হজ ভিসার কপি, এনআইডি ও পাসপোর্টের কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও দেশী সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

আপডেট সময় ১১:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫