শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

বেঁচে আছেন আয়াতুল্লাহ আলি খামেনি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে খামেনি নিহত হওয়ার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জানি সর্বোচ্চ নেতা এখনও বেঁচে আছেন’।

হামলায় দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করে আরাগচি আরও বলেছেন, ‘আমরা সম্ভবত এক বা দুইজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি কোনো বড় সমস্যা নয়। উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি সম্ভবত নিহত হয়েছেন বলে মূল্যায়ন করছে ইসরায়েলের কর্মকর্তারা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির শিগগিরই ভাষণ দেওয়ার কথা রয়েছে। যদি তা সম্প্রচারিত হয়, তবে সেটি আগেই ধারণ করা হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চ্যানেলটি।

ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান জানিয়েছে, খামেনির সঙ্গে ইরানি কর্মকর্তাদের কোনো যোগাযোগ নেই এবং তার বর্তমান অবস্থা অজানা।

এরআগে মার্কিন সংবাদমাধ্যমে স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তবে প্রাসাদ ধ্বংস হয়ে গেলেও আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে খবর দিয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একযোগে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা হামলা শুরু করেছে ইরানও। এই যুদ্ধের জেরে আতঙ্ক এবং উৎকণ্ঠ গোটা বিশ্বজুড়ে।

সূত্র: বিবিসি, রয়টার্স

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com