ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ Logo এনসিটিবিতে পদায়নের ৪ দিনের মাথায় ওএসডি হলেন সহযোগী অধ্যাপক জাহিদা Logo বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ Logo একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বামী-সন্তানের পর চলে গেলেন তানিয়াও Logo রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড Logo যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে Logo গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের Logo সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান Logo নাশকতার উদ্দেশ্যে ১৯ ককটেল মজুত, অতঃপর…

অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) এবং একই উপজেলার শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নবীনগর-রাধিকা সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান উজ্জ্বল। গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪

অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

আপডেট সময় ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫