ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo দিনাজপুরে তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা Logo ২৬ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি Logo গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয় Logo নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ Logo নামাজ পড়ে মহাসড়কে হাঁটছিলেন, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের Logo গোপালগঞ্জ জেলার নবাগত এসপি প্রত্যুষ কুমার মজুমদারের দায়িত্ব গ্রহণ Logo বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নে বাংলাদেশে নতুন সুযোগ তৈরি হবে: পররাষ্ট্র মন্ত্রণালয় Logo বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ রূপ নিল ঘূর্ণিঝড় ‘আকভানে’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

শিশু হত্যার বিচার দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় এক নির্মাণাধীন ভবনের লিফটের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাত সাড়ে আটটা থেকে তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ এখনো জড়িতদের গ্রেপ্তার করেনি এবং তাঁরা কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপপরিদর্শক সুব্রত রায় বলেন, এক শিশু গতকাল রাতে মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লোকজন থানায় এসেছেন।

রাত সাড়ে আটটার আগেই থানার সামনে শতাধিক নারী-পুরুষ জড়ো হন। তাঁরা স্লোগান দিতে থাকেন এবং থানার ফটকে অবস্থান নেন। তাঁদের দাবি, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার একটি মেয়ে শিশু নিখোঁজ হয়। পরিবার খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে হাতিরঝিল থানায় অভিযোগ করে। পরে রাত ১২টার দিকে শিশুটির বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটসংলগ্ন সিঁড়ির নিচে জমে থাকা পানিতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহটি উপুড় অবস্থায় ছিল।

এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ, ভবনটিতে নেশাসেবীদের আড্ডা ছিল। তাঁদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর সেখানে ফেলে রাখা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, যে ভবনের নিচে ঘটনা ঘটেছে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাওয়া হলেও ভবনের মালিক তা দিতে অস্বীকৃতি জানান। পরে পুলিশকে জানালেও কার্যকর সহায়তা পাওয়া যায়নি। এ ক্ষোভ থেকেই তাঁরা থানার সামনে অবস্থান নিয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

শিশু হত্যার বিচার দাবিতে হাতিরঝিল থানা ঘেরাও

আপডেট সময় ১১:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬