ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রান্নাঘরের আগুনে ৩ পরিবারের সবকিছু পুড়ে ছাই

সুনামগঞ্জের জগন্নাথপুরে রান্নাঘরের আগুন থেকে তিন পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সাতা গ্রামের আরজু মিয়ার বসত বাড়ির রান্নাঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে পার্শ্ববর্তী আজিজ মিয়া ও কদরিছ মিয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন গ্রামবাসী। ততক্ষণে ওই তিনটি পরিবারের টিনসেটের ঘরসহ আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

আরজু মিয়ার ছেলে সহিদ মিয়া বলেন, আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিন আলামিন বলেন, আরজু মিয়ার রান্নাঘরের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় বিদ্যুতের সংযোগ চালু থাকায় আগুন দ্রুত বাকি দুই ঘরে ছড়িয়ে পরে। ওই তিন পরিবারের সবকিছু আগুনে পুড়ে গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রান্নাঘরের আগুনে ৩ পরিবারের সবকিছু পুড়ে ছাই

আপডেট সময় ১১:২৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬