বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রকে কুপিয়ে জখম

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর মোবাইল ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত শিক্ষার্থী তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নবীনগর হাউজিং এর ২ নাম্বার রোডে এ ঘটনা ঘটে।

আহত সোহানের বাবা জামাল হোসেন বলেন, ‘রাত নয়টার দিকে দুই বন্ধু নবীনগর হাউজিং দিয়ে যাচ্ছিল। এ সময় কয়েকজন ছিনতাইকারী সোহানের বন্ধুর কাছ থেকে মোবাইল নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। তখন আমার ছেলে বাধা দেয়। কিন্তু তার বন্ধু ভয়ে মোবাইল ফেলে দৌড় দেয়। ওই সময় আমার ছেলেকে ছিনতাইকারীরা দুই হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। ‎যারা আমার ছেলেকে কুপিয়েছে, তারা ঢাকা উদ্যানের ছিনতাইকারী শাহিনের লোকজন। আমার ছেলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।’

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত কিশোরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করেছে বলে তার পরিবার জানিয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com