ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা Logo মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত Logo রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট Logo কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রতিযোগী নয়, বরং হাতিয়ার হিসেবে ব্যবহারের তাগিদ এ কে এম ওয়াহিদুজ্জামানের Logo ঘন ঘন মাথাব্যথা কি জটিল রোগের ইঙ্গিত? Logo গবেষণার পর গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়ার’ কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা Logo বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কিশোর গ্রেপ্তার Logo আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে

বিএনপির যুগপৎ সঙ্গী ৩ নেতা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার পরে শপথ নেন তারা। এদের মধ্যে বিএনপির যুগপৎ আন্দোলনের তিনজন মিত্র রয়েছেন।

তারা হলেন-গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. নুরুল হক নুর। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ৮টি সংসদীয় আসন ছেড়ে দিয়েছিল বিএনপি। যদিও সেই আসনগুলোর সবকটিতে জয় আসেনি, তবে আন্দোলনের ঐক্যে ফাটল ধরেনি। সেই ধারাবাহিকতায় এবার সরকার গঠনে যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য তিনটি প্রতিমন্ত্রীর পদ বরাদ্দ দেয় বিএনপি।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল বার্সেলোনা

বিএনপির যুগপৎ সঙ্গী ৩ নেতা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

আপডেট সময় ০৫:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬