ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড় জয় পেলেন ফজলুর রহমান

বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বড় জয় পেয়েছেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ভোটে অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ভোট পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৫৩টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা পেয়েছে ৫৫ হাজার ৬৪৬ ভোট।

অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্যও হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বিএনপিতে যোগ দেন।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আসন হিসেবে পরিচিত আসনটিতে স্বতন্ত্র, কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপি থেকে বেশ কয়েক বার নির্বাচন করেও জয়ের মুখ দেখেননি। অবশেষে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তিনি বড় জয় পেলেন। নির্বাচনের প্রচারে তিনি ঘোষণা দিয়েছেন এটাই তার শেষ নির্বাচন।

ফজলুর রহমান বিএনপিতে থাকলেও দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে আলোচিত-সমালোচিত হন। কয়েক মাস আগে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। তবে এবারও তিনি ধানের শীষের মনোনয়ন পান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বড় জয় পেলেন ফজলুর রহমান

আপডেট সময় ১০:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬