ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিতে কুপিয়ে হত্যা Logo ১১ বছর পর সিনেমায় ফিরছেন বিপাশা বসু Logo ভারত-ফ্রান্স সর্ম্পকের নতুন মোড়, মন্দির উদ্বোধনে আবেগে আপ্লুত মোদি Logo নতুন মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী দিপু Logo যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা নয়, নিজের পায়ে দাঁড়াতে চায় দক্ষিণ কোরিয়া Logo এবার ঢাকা দক্ষিণ থেকে উত্তরে ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ Logo শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব Logo ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার Logo সার বিক্রিতে অনিয়ম: সিরাজগঞ্জের ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ Logo নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয়

বড় জয় পেলেন ফজলুর রহমান

বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচিত-সমালোচিত বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বড় জয় পেয়েছেন। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ভোটে অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ভোট পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৫৫৩টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা পেয়েছে ৫৫ হাজার ৬৪৬ ভোট।

অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্যও হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বিএনপিতে যোগ দেন।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আসন হিসেবে পরিচিত আসনটিতে স্বতন্ত্র, কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপি থেকে বেশ কয়েক বার নির্বাচন করেও জয়ের মুখ দেখেননি। অবশেষে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তিনি বড় জয় পেলেন। নির্বাচনের প্রচারে তিনি ঘোষণা দিয়েছেন এটাই তার শেষ নির্বাচন।

ফজলুর রহমান বিএনপিতে থাকলেও দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে আলোচিত-সমালোচিত হন। কয়েক মাস আগে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। তবে এবারও তিনি ধানের শীষের মনোনয়ন পান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিতে কুপিয়ে হত্যা

বড় জয় পেলেন ফজলুর রহমান

আপডেট সময় ১০:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬