বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভোট দিতে পারেন ড. মুহাম্মদ ইউনূস।
তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা যে কেন্দ্রে ভোট দেবেন, সেটি ঢাকা-১৭ আসনে পড়েছে। এই আসনে প্রার্থী রয়েছেন ১২ জন। তারা হলেন- ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী স. ম. খালিদুজ্জামান, আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক, টেলিভিশন প্রতীকের প্রার্থী এস, এম, আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী মো. শামীম আহমদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েত উল্লাহ, লাঙ্গল প্রতীকের প্রার্থী আতিক আহমেদ, বাইসাইকেল প্রতীকের প্রার্থী তপু রায়হান, ময়ূর প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন, আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন ও কাঁঠাল প্রতীকের কামরুল হাসান নাসিম। 

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com