ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ভবন ধসে ১৪ জনের প্রাণহানি

আবাসিক ভবন ধসের ঘটনায় লেবাননের ত্রিপোলি শহরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। সোমবার দেশটির উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপের নিচ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

ত্রিপোলির ‘বাব আল-তাব্বানেহ’ এলাকায় রবিবার (৮ ফেব্রুয়ারি) দুইটি পুরনো ভবন ধসে পড়ে। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা। তবে ভবন দুটিতে মোট কতজন মানুষ ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই ভবনগুলোতে অন্তত ২২ জন বাসিন্দা বাস করতেন। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।ত্রিপোলি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর।

স্থানীয় পৌর কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে সেখানে বেশ কয়েকটি পুরনো ভবন ধসে পড়েছে। বছরের পর বছর ধরে ভবনগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ না করা এবং জরাজীর্ণ অবকাঠামোর কারণে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা।

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

লেবাননে ভবন ধসে ১৪ জনের প্রাণহানি

আপডেট সময় ০৪:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬