রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ তারেকের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ টেকনোক্র্যাটে চমক, অভিজ্ঞদের প্রত্যাবর্তন— নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন যারা দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সোমবার সকালে এমপিদের, সন্ধ্যায় মন্ত্রিপরিষদের শপথ মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের চুক্তি বাতিল জামায়াত আমির ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান ৪০ শতাংশ ভোট পেয়ে শক্তিশালী জাতীয় শক্তিতে আবির্ভূত হয়েছে জামায়াত নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান নাহিদের

‘ভোটারদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই’

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ঢাকা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রেজাউল করিম বলেছেন, ভোটাররা যেন সুন্দর, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই। ঢাকা জেলার ৫টি আসনে মোট ৮৭৩টি কেন্দ্রের প্রত্যেকটি সিসি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনের সার্বিক বিষয়ে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, নির্বাচনে অনেক চ্যালেঞ্জ আছে। তবে প্রত্যেকটি চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। আশা করি এই চ্যালেঞ্জ আমরা কাটিয়ে উঠতে পারব। নিরাপত্তা বিবেচনায় প্রতিটা কেন্দ্রে আটটি করে সিসি ক্যামেরা লাগানো আছে। কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক আটকানোর ব্যবস্থার রয়েছে। কেউ যদি অনিয়মের চিন্তা করে থাকে তাহলে তারা পার পাবে না।

তিনি আরও বলেন, নির্বাচনে অনেকগুলি বিষয় রয়েছে। এর সাথে অনেক মানুষ জড়িত। এগুলো নিয়ন্ত্রণ করা অবশ্যই চ্যালেঞ্জিং। তবে আমরা এটা মোকাবেলায় অনেকদিন ধরে কাজ করছি, অনুশীলন করছি। অনেক কিছু পর্দার আড়ালে করতে হয়, যা আপনারা দেখছেন না। কারণ চব্বিশ ঘণ্টাই আমরা কাজ করছি। নির্বাচনে ঝুঁকি আছে এমন কোনো গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই। তবে ছোটোখাটো যেগুলো সম্ভাবনা রয়েছে সেটি চিহ্নিত করছি।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার পাঁচটি আসনে মোট ৩২ জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ঢাকা-১ আসনে ছয় জন, ঢাকা-২ আসনে তিন জন, ঢাকা-৩ আসনে ৯ জন, ঢাকা-১৯ আসনে আট জন এবং ঢাকা-২০ আসনে ছয় জন প্রার্থী রয়েছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com