বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান ‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’  রেমিট্যান্সে ভর করে আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ইরানে অস্ত্র পাঠাবে না চীন, হরমুজ প্রণালি খুলে দিচ্ছি: ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ২ বিলিয়ন ডলার প্রয়োজন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ পচন রোধ করা গেলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব : কৃষিমন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

আল্টিমেটাম দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন শিক্ষার্থীরা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

দাবি আদায়ে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ দিয়ে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছেড়ে চলে গেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে মঙ্গলবার ওই রাস্তা অবরোধ করেন তারা।

প্রায় আড়াই ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখার পর দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। তবে সড়ক ছাড়লেও রিপোর্ট লেখা পর্যন্ত যানজটের রেশ ছিলই আশপাশের সড়কগুলোতে। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় সৃষ্ট প্রচণ্ড গাড়ির চাপে চরম ভোগান্তিতে পড়েন ওই রুটে চলাচলকারী সাধারণ যাত্রী ও চালকেরা।

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে কারিগরির শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ের দুই পাশের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। আনুমানিক প্রায় তিন ঘণ্টা অবস্থান করে পরে তারা সড়ক থেকে চলে যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, এই আড়াই ঘণ্টা ব্যস্ততম সড়কে অবরোধের কারণে চতুর্দিকে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যাওয়ার পরে সেখানে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন।

তিনি বলেন, সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে দাবি না মানলে সারাদেশ থেকে কারিগরির শিক্ষার্থীরা ঢাকামুখী হবেন। কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল (বুধবার) যেহেতু পবিত্র শবে বরাতের ছুটি, সেজন্য কোনও কর্মসূচি রাখা হচ্ছে না।

তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে আগামীকাল (বুধবার) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সাতরাস্তা মোড়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকার ব্যস্ততম সড়কে আড়াই ঘণ্টা অবরোধ থাকলে সেটার প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com