বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

যশোর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরে মোংলাগামী কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্র্রেনটি যশোর রেলওয়ে জংশনের প্রবেশ মুখে লাইনচ্যুত হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সোমবার সকালে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা কমিউটার ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে প্রবেশের মুখে শেষ বগিটি লাইনচ্যুত হয়। ফলে যশোরের সঙ্গে সব রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যশোর রেলওয়ে জংশন সূত্র জানিয়েছে, বেতনা এক্সপ্রেস ট্রেনটি জংশনের প্রবেশমুখে লাইনচ্যুত হয়। এর শেষ বগিটি লাইন থেকে পড়ে যাওয়ায় সেটিকে বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত বগিটি রেললাইনে থাকায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসানকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com