শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

পরিবেশকরাই ব্যবসায়িক সাফল্যের প্রকৃত চালিকাশক্তি: আরএফএল এমডি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল হাউজওয়্যার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭০০ জন পরিবেশক অংশ নেন। এ সময় পরিবেশকদের ব্যবসায়িক সাফল্যের প্রকৃত চালিকাশক্তি বলে অভিহিত করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

সম্মেলনে ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও পরিকল্পনা, নতুন পণ্যের উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়। এবারের সম্মেলনে বিক্রয় কার্যক্রমে অসাধারণ অবদান রাখার জন্য ১৩ জন সেরা পরিবেশককে ‘সমতার চেয়ার’-এ বসিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, আমাদের পরিবেশকরাই ব্যবসায়িক সাফল্যের প্রকৃত চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, বাজার সম্পর্কে গভীর ধারণা এবং গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্কই আমাদের পণ্যকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এই অংশীদারত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। আরএফএল গ্রুপ সবসময় পরিবেশকদের পাশে থেকে ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা কেবল পণ্য বিক্রি করতে চাই না, আমরা একটি টেকসই ব্যবসায়িক পরিবার গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেকে সমান মর্যাদা ও সুযোগ পাবে।

ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম, আরএফএল হাউজওয়্যার এর হেড অব মার্কেটিং মো. ইসফাকুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com