বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

রোমে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পর উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) রোমে একটি হোটেলে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়।

সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতুবন্ধনের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিন উরুগুয়ে এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিশেষ করে ঢাকা এবং মার্কোসুর সদস্য দেশগুলির মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানান।

অধ্যাপক ইউনূস এবং মন্ত্রী লুবেটকিন যুবসমাজে বিনিয়োগ, সামাজিক ব্যবসায়িক উদ্যোগের প্রচারের কৌশলগুলিও অন্বেষণ করেন। তারা ‘থ্রি জিরো’ বিশ্ব অর্জনের তাদের যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন।  শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য নেট কার্বন নির্গমন।

প্রধান উপদেষ্টা ইউনূস নিয়মিত উচ্চস্তরের সংলাপ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী লুবেটকিনকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সভায় বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ, ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত রোকেবুল হক উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com