বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

‘মার্দানি ৩’ নিয়ে রানীকে শাহরুখের বিশেষ বার্তা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির নতুন ছবি ‘মার্দানি ৩’। ছবিটি মুক্তির পর অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলিউড বাদশা শাহরুখ খান।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক পোস্টে শাহরুখ লেখেন, “হৃদয় থেকে আমার ‘মার্দানি’র রানীকে শুভেচ্ছা। আমি নিশ্চিত পর্দার মতো বাস্তব জীবনেও তুমি দৃঢ়, শক্তিশালী। ‘মার্দানি ৩’- তেও তেমনটাই থাকবে।”

‘মার্দানি ৩’ ছবিটি প্রথম দিনে ৩.৮১ কোটি টাকা আয় করেছে। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল এর সিক্যুয়েল । প্রথম দিনের আয় ছিল ৩.৪০ কোটি টাকা। অন্যদিকে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্দানি ২’ প্রথম দিনে ৩.৮০ কোটি টাকা আয় করেছিল।

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘মার্দানি ৩’ছবিতে পুলিশ অফিসার এসিপি শিবানী শিবাজি রায়ের ভূমিকায় ফিরেছেন রানী। এ ছবিতে একদল কিশোরীর নিখোঁজ হওয়ার তদন্ত করতে গিয়ে শিবানী এক মানবপাচার চক্রের সন্ধান পায়। তদন্ত যত এগতে সামনে আসতে থাকে এক ভয়ংকর প্রতিপক্ষ।

রানী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জানকি বোদিওয়ালা, মল্লিকা প্রসাদ ও যিশু সেনগুপ্ত।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com