বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী ইসরায়েল-লেবাননের মধ্যে ঐতিহাসিক আলোচনার ঘোষণা ট্রাম্পের ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ বিকেলে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় মাউশির নতুন আদেশ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কেনাকাটার নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভুয়া বিল-ভাউচার দেখিয়ে শিক্ষা খাতে অনিয়ম ঠেকাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ যা ২০২৫ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার বিধি ১৫০ (১) অনুযায়ী উল্লেখ আছে যে, আইনের উদ্দেশ্য পূরণকল্পে, এই আইনের অধীন ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টালে প্রক্রিয়াযোগ্য সব সরকারি ক্রয় সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

এতে আরও বলা হয়, ব্যতিক্রমী ক্ষেত্রে, ইলেকট্রনিক পরিচালন পদ্ধতিতে কোনো ক্রয়কারী ক্রয় প্রক্রিয়াকরণে অসামর্থ্য হলে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।

বিধান অনুসারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ক্রয়কারী সংস্থার প্রধানের আওতাধীন সব প্রকল্প, আঞ্চলিক কার্যালয়গুলো, সব সরকারি কলেজ, সব মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, টিটিসি, এইচএসটিটিআই এবং ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (এনএএএনডি) অ্যাকাডেমিতে সরকারি ক্রয় কার্যক্রম ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, অফিস প্রধানকে নির্ধারিত ছক/নির্দেশনা অনুযায়ী ডোমেইন আইডি, পিই অফিস তৈরি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হলো।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com