বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

জাল সনদে বিসিএস ক্যাডার, ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

সনদ জালিয়াতির মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে বিসিএস ৩৮ ব্যাচের দুই কর্মকর্তা ও ৪১ ব্যাচের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের মামলার তালিকাভুক্ত কর্মকর্তারা হলেন ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর ০৮২৯৪৭), ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর ১১০৬৬২৯৬) এবং ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর ০৮২৮১৪)।

দুদকের অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা জালিয়াতির মাধ্যমে স্নাতক পরীক্ষার সনদ প্রস্তুত করে তা পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) জমা দিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি নেন। পরবর্তীতে সনদ যাচাই করে দেখা যায়, দাখিল করা সনদগুলো জাল। এ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১০(চ) বিধির আলোকে তাঁদের বিরুদ্ধে মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্নাতক পরীক্ষার অবতীর্ণ সনদ জালিয়াতির অভিযোগ ছিল। পিএসসির নিজস্ব তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই দুদক আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা জাল সনদ ব্যবহার করে বিসিএসে আবেদন করেন। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে প্রমাণিত হয়, আবেদনকালে দাখিল করা সনদগুলো ছিল জাল।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com