ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে Logo ঝাড়ু দিতে হিমশিম খেয়ে কেঁদেছিলেন দীপিকা Logo ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪ Logo এনসিটিবিতে পদায়নের ৪ দিনের মাথায় ওএসডি হলেন সহযোগী অধ্যাপক জাহিদা Logo বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা, রয়টার্সকে শামা ওবায়েদ Logo একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বামী-সন্তানের পর চলে গেলেন তানিয়াও Logo রেলের নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড Logo যুদ্ধ নয়, ভবিষ্যৎ চাই- পরিবর্তনের দাবিতে উত্তাল ইউরোপ Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে Logo গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের

চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মালবাহী পিকআপভ্যান উল্টে যায়। এতে জাকিয়া ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় শিশুটির মা-বাবাসহ আরও সাতজন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিহত শিশুর বাবা জামাল উদ্দিন (৩৮) ও মা লাইজু বেগম (৩০), মো. ফয়সাল (১৪), সেলিনা বেগম (৬০), রিমা আক্তার (২৮), সুমাইয়া আক্তার (৫) এবং মো. রায়হান (২৪)। এদের মধ্যে রায়হান পিকআপ চালক। এছাড়া বাকিরা সবাই একে অপরের নিকটাত্মীয়।

হাইওয়ে পুলিশ জানায়, জামাল উদ্দিনের বাড়ি ভোলা জেলায়। তিনি ঢাকার আশুলিয়ায় এলাকায় থাকতেন। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে পরিবার ও মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন তিনি। তাদের বহনকারী পিকআপটি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, আহতরা বর্তমানে চমেকে চিকিৎসাধীন আছেন। নিহত শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৩:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫