ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ জয়ী ফুটবলারদের প্রধান উপদেষ্টার অভিনন্দন 

মালদ্বীপকে বিশাল ব্যবধানে হারিয়ে সাফ ফুটসাল টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের এই ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৫ জানুয়ারি) এই অভিনন্দন বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ।

প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

তিনি ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, প্রথমবারের মতো মাঠে গড়িয়েছিল নারী ও পুরুষের সাফ ফুটসাল টুর্নামেন্ট। যেখানে প্রথম আসরেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সাফ জয়ী ফুটবলারদের প্রধান উপদেষ্টার অভিনন্দন 

আপডেট সময় ০৮:১৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬