শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার জঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮ বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী রাতে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী সংসদ-রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে: ডা. শফিকুর বিশ্ববাজারে কমল তেলের দাম শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফের যুদ্ধের হুমকি, হরমুজে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপ ২০২৬-এ মালদ্বীপকে হারিয়ে প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ। রবিবার দুপুরে থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের হাতে উঠে চ্যাম্পিয়নের ট্রফি।

সাবিনা খাতুনের নেতৃত্বে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। তাঁর নেতৃত্বে বয়সভিত্তিক টুর্নামেন্টে অসংখ্য ট্রফি জিতেছে বাংলাদেশ। সাফ ফুটবলের পর সাফ ফুটসালেও বাংলাদেশ ইতিহাস গড়ল সাবিনার নেতৃত্বে। থাইল্যান্ডে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাও আবার অপরাজিত ভাবে। এর আগে, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বাংলাদেশ। সমান ম্যাচে ভুটান ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। 

টুর্নামেন্টে যাওয়ার আগে অনেকের ধারণা ছিল খালি হাতে দেশে ফিরবেন সাবিনারা। ফুটসালে তো তাদের কোনো অভিজ্ঞতা নেই। সেই সাবিনারা ফুটসালে দেশকে এনে দিল বিরল সম্মান। প্রথম সাফ চ্যাম্পিয়নশিপেই অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

সাবিনা, কৃষ্ণা রাণী সরকার, মাসুরা পারভীনরা যে ফুরিয়ে যায়নি তা ফুটসালেই প্রমাণ দিয়েছেন। সাবিনা যে পারফরম্যান্স প্রদর্শন করেছেন, তা ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপকে হার মানিয়েছে। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল তারই। ফুটসাল ও ফুটবলের মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু মেয়েরা তো এ খেলায় মোটেই অভ্যস্ত ছিলেন না। সাফই তাদের ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক প্রথম খেলা। সেখানে কি না বাজিমাত করলেন তারা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে উড়িয়ে বুঝিয়ে দিয়েছেন নতুন কৌশল হলেও এ খেলার শিরোপা জেতার সামর্থ্য তাদেরও রয়েছে। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ড্র করায় শঙ্কায় ছিল কী যেন হয়। শেষ পর্যন্ত নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। আজ মালদ্বীপকে হারিয়েচ্যাম্পিয়ন বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com