বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আহত ইয়াসিন রানা (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয়। এর আগে একই দুর্ঘটনায় তার বন্ধু খাইরুল মারা যান।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। এর দেড় ঘণ্টা পর মারা যান ইয়াসিন রানা।

নিহত ইয়াসিন রানার আত্মীয় রায়হান বলেন, ইয়াসিন পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। রাতে দুই বন্ধু মোটরসাইকেলে তাদের এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যান। পরে বাসায় ফেরার সময় শনির আখড়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খাইরুল ও ইয়াসিন গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটার দিকে মারা যান।

 

ইয়াসিনের লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার ফয়েজ উদ্দিনের সন্তান। কর্মসূত্রে রাজধানীর ভাষানটেক এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com