ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

অবৈধ অস্ত্রের ভিডিও ভাইরাল: অস্ত্র-গুলি বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলু ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব তাদের কাছে থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার বজলুর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি। বজলু ছাড়াও অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল, মৃত সাদেক আলীর ছেলে সাইফুল ও মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।

এর আগে গত ২১ জানুয়ারি রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এ সময়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে। এরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎপর হয়ে শনিবার তাকে গ্রেফতার করে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

অবৈধ অস্ত্রের ভিডিও ভাইরাল: অস্ত্র-গুলি বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

আপডেট সময় ১২:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬