বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

পিকআপের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

রাঙামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের রাবার বাগান এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তাৎক্ষণিক তিন জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালী উপজেলার পশ্চিম মনারটেকের বাসিন্দা নূর নাহার ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাহমুদুর রহমান।

স্থানীয়রা জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাবার বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহতাবস্থায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com