ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪১৯ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

চালের বাজার স্থিতিশীল রেখে স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে দেশের ৪১৯ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দৈনিক এক মেট্রিক টন করে চাল ৩০ টাকা কেজি দরে অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় বিক্রি করা হচ্ছে।

ইতোপূর্বের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথানিয়মে চলমান রয়েছে।অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলমান থাকবে।

ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারা দেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১ হাজার ৪১৭ দশমিক ৫ মেট্রিক টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা দরে) এবং ১ হাজার ১৭৫ মেট্রিক টন চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে) ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা কোনভাবেই কাম্য নয়। তবে মাঝারি ও মোটা চালের বাজার দর স্থিতিশীল রয়েছে।

এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিং করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

৪১৯ উপজেলায় ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু

আপডেট সময় ০৬:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬