বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

বিশ্বকাপে বাংলাদেশের যাওয়া প্রশ্নে, উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক চলছে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছে আইসিসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির এমন শঙ্কার সময়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন ক্রীড়া উপদেষ্টা। দুপুর তিনটার দিকে ক্রীড়া উপদেষ্টা এবং ক্রিকেটাররা হোটেলে প্রবেশ করেছেন। 

সূত্র জানিয়েছে, এই বৈঠকের পরই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশের পক্ষ থেকে আইসিসিকে জানিয়ে দেওয়া হবে লিটন দাসদের দল বিশ্বকাপে খেলবে নাকি খেলবে না।

ক্রিকেটারদের সঙ্গে ওই বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ঠিক কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে সেটি জানানো হবে ক্রিকেটারদের। এরপরই আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়ে।

আইসিসি যেহেতু সময় বেঁধে দিয়েছে, বিসিবি এখন তাকিয়ে আছে সরকারের দিকে। গতকাল সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, সরকারের সঙ্গে কথা বলবেন তিনি। তবে সরকারকে চাপ দিতে চান না।

সেই হিসেবে আজ বৈঠকে ক্রিকেটারদের বর্তমান পরিস্থিতি ও সিদ্ধান্ত ইস্যুতে কথা বলবেন ক্রীড়া উপদেষ্টা। এরপর জানানো হবে, ভারতে গিয়ে খেলা বা না খেলার বিষয়ে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com