শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চুক্তির সময় আমিও ইসলামাবাদে যেতে পারি: ট্রাম্প আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা ইসরায়েলের উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার ঢাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন জামায়াত আমির

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকা থেকেই আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্য দিয়ে এই প্রচার সূচনা করবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

বুধবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকা-১৫ আসনে আয়োজিত জনসভায় জামায়াত আমিরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একই দিন সারা দেশেই জামায়াতের প্রার্থীরা নিজ নিজ আসনে নির্বাচনি প্রচার শুরু করবেন।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর করবেন জামায়াত আমির। ২৩ জানুয়ারি পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলা শহরে বড় ধরনের পথসভা করবেন তিনি। পাশাপাশি পথে যেসব গুরুত্বপূর্ণ শহর ও বাজার পড়বে, সেখানে জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন জামায়াত আমির এবং তাঁর কবর জিয়ারত করবেন। এরপর গাইবান্ধার পলাশবাড়িতে এক জনসভায় বক্তব্য দেবেন তিনি। একই দিনে বগুড়া শহর ও শেরপুরে দুটি জনসভা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনায় পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচি শেষে তিনি ঢাকায় ফিরবেন।

ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরবর্তী কর্মসূচি স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে বলেও জানান জামায়াতের এই নেতা।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com